০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যশোরে পরকীয়ার জেরে যুবককে কুপিয়ে জখম: অভিযুক্ত বন্ধু পলাতক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৪৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৬২২

যশোরে পরকীয়া সম্পর্কের জেরে নাদিম মাহমুদ (৩০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে যশোর মেডিকেল কলেজের সামনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত নাদিম বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত নাদিম মাহমুদ শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার সাকি শিকদারের ছেলে।

আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাদিমের সঙ্গে তার বন্ধু শামিমের (৩২) স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে— এমন অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। বন্ধুত্বের খাতিরে বিষয়টি আগে মীমাংসা না হওয়ায় শামিম চরম ক্ষুব্ধ ছিলেন।

সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে শামিম পরিকল্পিতভাবে নাদিমকে মোবাইল ফোনে কল করে যশোর মেডিকেল কলেজের সামনে ডেকে আনেন। নাদিম সেখানে পৌঁছালে শামিম ধারালো চাকু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। নাদিম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে শামিম তাকে ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

মেডিকেল কলেজে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে নাদিমের পরিবারকে অবহিত করেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নাদিমের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে এবং তার চিকিৎসা চলছে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত শামিম পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে পরকীয়ার জেরে যুবককে কুপিয়ে জখম: অভিযুক্ত বন্ধু পলাতক

আপডেট: ০১:৪৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬