০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা: ১৮ এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৫২৭

সৌদি আরবে অবস্থানরত নির্দিষ্ট ক্যাটাগরির বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গত ২৫ ফেব্রুয়ারির মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে কোনো প্রকার জরিমানা ছাড়াই দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
:
: সৌদি আরবে ভিজিট, ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে, তারা এই সুবিধা পাবেন।
: আগামী ১৮ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্টদের অবশ্যই সৌদি আরব ত্যাগ করতে হবে।
: এই নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ত্যাগ করলে কোনো প্রকার জরিমানা দিতে হবে না এবং ভিসার মেয়াদ বৃদ্ধির ঝামেলা ছাড়াই সরাসরি টিকিট নিয়ে বিমানবন্দরে গিয়ে সৌদি আরব ত্যাগ করা যাবে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ এপ্রিলের পর অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে সৌদি কর্তৃপক্ষ। তাই আইনি জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই টিকিট সংগ্রহ করে নিজ দেশে ফেরার জন্য অনুরোধ করা হয়েছে।
দীর্ঘদিন পর জরিমানা ও আইনি ঝামেলা ছাড়া ফেরার এই সুযোগটি সংশ্লিষ্ট প্রবাসীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

সর্বাধিক পঠিত

অসুস্থ নেতাকে দেখতে হাসপাতালে আতিকুজ্জামান সনি,

সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা: ১৮ এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

আপডেট: ১১:৩৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬