রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলের এই দুর্ঘটনায় উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত করেছে জেলা প্রশাসন।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।
:
উদ্ধারকৃত ২৩ জনের মধ্যে রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ ও ঢাকা সহ বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন। নিহতদের তালিকায় শিশু ও নারী সংখ্যা উল্লেখযোগ্য। শনাক্ত হওয়া কয়েকজন হলেন— রাজবাড়ী পৌরসভার রেহেনা আক্তার (৬১), জহুরা অন্তি (২৭), কাজী সাইফ (৩০) ও সোহা আক্তার (১১); কুষ্টিয়ার মর্জিনা খাতুন (৫৬), রাজীব বিশ্বাস (২৮) ও আয়েশা সিদ্দিকা (১৩); এবং ঝিনাইদহের ৭ মাস বয়সী শিশু আরমান। এছাড়াও গোয়ালন্দ, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার বেশ কয়েকজন এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
:
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়ার ৩ নম্বর পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে বাসটি প্রায় ৪০ জন যাত্রীসহ গভীর পদ্মায় তলিয়ে যায়। দুর্ঘটনার সময় কয়েকজন যাত্রী জানালা দিয়ে বেরিয়ে আসতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েন।
:
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, সেনাবাহিনী এবং বিআইডব্লিউটিএ-এর ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেয়। রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ নদীর প্রায় ৮০-৯০ ফুট গভীর থেকে বাসটিকে টেনে তুলতে সক্ষম হয়। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ জানান, দীর্ঘ প্রচেষ্টার পর বাসটি তীরে আনা হয়েছে।:
পদ্মায় বাসডুবির এই ভয়াবহ ঘটনার কারণ খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত মরদেহগুলো জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো রাজবাড়ী জেলায় শোকের মাতম চলছে।
০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম:
দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাসডুবি:এই পয়ন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার,
-
নিউজ ডেস্ক - আপডেট: ১১:২৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- ৫২৪
সর্বাধিক পঠিত





















