০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: দুই গেটম্যান গ্রেপ্তার, দায়িত্বে অবহেলার প্রমাণ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৬১৬

কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় দায়িত্বরত দুই গেটম্যানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, গেটম্যানদের চরম অবহেলার কারণেই গত ২১ মার্চ দিবাগত রাতে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. হেলাল (৪১) এবং মো. কাওছার হোসেন (২০)। বুধবার (২৫ মার্চ) পৃথক অভিযানে র‍্যাব ও রেলওয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গত ২১ মার্চ দিবাগত রাত ৩টা ১০ মিনিটে কুমিল্লা সদরের পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। যশোর থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসকে একটি দ্রুতগামী ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন এবং অন্তত ২৫ জন গুরুতর আহত হন।

র‍্যাব-১১-এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের কেউই উপস্থিত ছিলেন না। এমনকি ট্রেন আসার সময় তারা গেটও ফেলেননি। দায়িত্বে এই ভয়াবহ অবহেলার কারণেই এত বড় প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যান।

র‍্যাব জানায়, গত ২৪ মার্চ সন্ধ্যায় কুমিল্লার বুড়িচংয়ের শংকুচাইল এলাকা থেকে প্রধান আসামি হেলালকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ এক বিবৃতিতে অপর আসামি মো. কাওছার হোসেনকেও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
রেলওয়ে জেলা পুলিশ সুপার তহুরা জান্নাত জানান, এই অভিযানে র‍্যাব ও রেলওয়ে পুলিশ সমন্বয় করে কাজ করেছে। গ্রেপ্তারকৃত হেলাল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, ঘটনার সময় কাওসার ও নাজমুল নামে দুইজনের দায়িত্ব পালন করার কথা ছিল।

এ ঘটনায় নিহত যাত্রী সোহেল রানার খালা বাদী হয়ে গত ২৩ মার্চ লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০১)। নিহত ১২ জনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: দুই গেটম্যান গ্রেপ্তার, দায়িত্বে অবহেলার প্রমাণ

আপডেট: ১০:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬