বেনাপোল বাজারের লালমিয়া সুপার মার্কেটে অবস্থিত ‘স্টাইল বাজার’-এর উদ্যোগে আয়োজিত মাসব্যাপী র্যাফেল ড্র ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পবিত্র রমজান মাসজুড়ে ক্রেতাদের কেনাকাটায় উৎসাহ দিতে এই বিশেষ আয়োজন করা হয়।
ঈদের চতুর্থ দিন (মঙ্গলবার) সন্ধ্যায় মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে সৌভাগ্যবান বিজয়ীদের মাঝে মোট ৩০টি আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কারের তালিকায় প্রথম স্থান অধিকারী পান একটি এলইডি রঙিন টেলিভিশন। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে ছিল যথাক্রমে একটি স্মার্টফোন ও একটি মোবাইল ফোন। বিজয়ীদের তাৎক্ষণিক ফোনের মাধ্যমে আমন্ত্রণ জানিয়ে উপস্থিত সবার করতালির মধ্য দিয়ে এসব উপহার তুলে দেওয়া হয়।
স্টাইল বাজারের প্রোপ্রাইটর সজিবুর রহমান বলেন, “ক্রেতাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করাই আমাদের মূল লক্ষ্য। ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও এ ধরনের আনন্দদায়ক আয়োজন অব্যাহত থাকবে।”
পুরো অনুষ্ঠানটি আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হয়। বিজয়ীদের হাসিমুখ এবং সাধারণ ক্রেতাদের অংশগ্রহণ এই আয়োজনকে স্থানীয়দের কাছে স্মরণীয় করে তুলেছে।
১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
বেনাপোলে স্টাইল বাজারের জমকালো র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- ৬২৫
সর্বাধিক পঠিত





















