চালিয়ে শিশু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোকনকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার বাজুয়াটোলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত খোকন ঢাকার দোহার থানার উত্তর মৌরা এলাকার ইসলাম মাদবরের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, ২০০৮ সালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে খোকন তার আপন চাচা মান্নান মাদবরের শিশু সন্তান নূর মোহাম্মদকে নির্মমভাবে হত্যা করেন। ওই ঘটনায় ঢাকার দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই খোকন গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঢাকার একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, দণ্ডপ্রাপ্ত আসামি খোকন দীর্ঘ ১৬ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করেছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, তিনি মনিরামপুরের বাজুয়াটোলা গ্রামে তার ফুফাতো শ্যালক নাজমুলের বাড়িতে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে রোববার দুপুর ১টার দিকে র্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দীর্ঘ দেড় দশক পর আইনের হাত থেকে বাঁচতে চাওয়া এই খুনিকে গ্রেপ্তারের সংবাদে এলাকায় স্বস্তি প্রকাশ পেয়েছে।




















