যশোরের বাঘারপাড়া উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামুন (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দয়ারামপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহত মামুন বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের শহর আলীর ছেলে।
:
স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাঘারপাড়া কয়ার বটতলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দয়ারামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মামুনের মাথায় কোনো হেলমেট ছিল না। সংঘর্ষের ফলে তিনি রাস্তা থেকে ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।
:
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
:
বর্তমানে মামুন যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকদের মতে তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক।
০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
শিরোনাম:
বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক গুরুতর আহত
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- ৫১০
সর্বাধিক পঠিত




















