০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নড়াইল পুলিশ লাইন্স ব্যারাকে নারী কনস্টেবলের আত্মহত্যা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ৬১৭

নড়াইল পুলিশ লাইন্সের নারী ব্যারাকে মোসাঃ নূরে জান্নাতুল ছনিয়া (২৬) নামে এক নারী পুলিশ সদস্যের আত্মহত্যার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত গভীর রাতে ব্যারাকের নিজ কক্ষে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার দুপুরে নড়াইল পুলিশ লাইন্স মাঠে তার জানাজা সম্পন্ন হয়েছে।
ঘটনার বিবরণ পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ছনিয়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার তালুতনগর গ্রামের মোঃ দুলাল মিয়ার মেয়ে। নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোঃ আল মামুন সিকদার জানান, বৃহস্পতিবার রাতে ছনিয়া ব্যারাকে তার রুমে একাই ছিলেন। প্রাথমিক ধারণা অনুযায়ী, রাত ২:৩০টা থেকে ৩টার মধ্যে কোনো এক সময়ে তিনি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরবর্তীতে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হতাশার কথা বলছে পরিবার নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, ছনিয়া গত কয়েকদিন ধরে মানসিকভাবে বেশ বিষণ্ণ ও হতাশাগ্রস্ত ছিলেন। তবে এই বিষণ্ণতার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
মরদেহ হস্তান্তর আজ শুক্রবার দুপুরে পুলিশ লাইন্স মাঠে প্রথম জানাজা শেষে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর যথাযথ আইনি প্রক্রিয়া মেনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে পরিবারের সদস্যরা ছনিয়ার মরদেহ নিয়ে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করার কথা রয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

নড়াইল পুলিশ লাইন্স ব্যারাকে নারী কনস্টেবলের আত্মহত্যা

আপডেট: ০৬:৪১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬