০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

যশোরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক গুরুতর আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৬১৫

যশোর শহরের রায়পাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার রায়পাড়া মোড় সংলগ্ন জনৈক মোতালেবের ভবনে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— রায়পাড়া রেলগেট এলাকার মানিকের ছেলে রাশেদ এবং একই এলাকার আকবরের ছেলে বাবর আলী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আহত দুই শ্রমিক ওই নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তলায় ওয়েল্ডিং (ঝালাই) এর কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তারা পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে সাথে থাকা অন্য সহকর্মীরা ও স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালের বার্ন ও সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে দুই শ্রমিকের শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। ভবনের নির্মাণকাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক গুরুতর আহত

আপডেট: ১২:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬