০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বেনাপোল পৌর নির্বাচন: ৬নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুর আগাম ঈদ শুভেচ্ছা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫১৫

নিজস্ব প্রতিবেদক, বেনাপোল:
আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব মো: মোস্তাফিজুর রহমান (বাবু) দেশবাসী ও তার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) তার পক্ষ থেকে সুমন এইচ নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যময় ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করেন।
মোস্তাফিজুর রহমান বাবু বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ উৎসব আমাদের জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনুক। আমি ৬নং ওয়ার্ডের প্রতিটি পরিবারের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি।”

বেনাপোল পৌর নির্বাচনের হাওয়া বইতে শুরু করায় ৬নং ওয়ার্ডের এই তরুণ ও বিশিষ্ট সমাজসেবক কাউন্সিলর প্রার্থী হিসেবে তার প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি ঈদ আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি জনগণের পাশে থেকে তাদের সমস্যার সমাধানে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ঈদ পরবর্তী ক্রীড়া ও স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে বিকেএস-এর মতবিনিময় সভা

বেনাপোল পৌর নির্বাচন: ৬নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুর আগাম ঈদ শুভেচ্ছা

আপডেট: ০৯:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬