০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় ডিভোর্সের প্রতিশোধ নিতে একই পরিবারের ৪ জনকে গুলি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৬১৮

খুলনায় পরকীয়া সম্পর্কের জেরে একই পরিবারের ৪ সদস্যকে গুলি করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে লবণচরার কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হামলায় আহতরা হলেন— কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, বড় ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলের স্ত্রী ফাহিমা। এদের মধ্যে রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ে গুলি বিদ্ধ হওয়ায় তাদের অবস্থা সংকটাপন্ন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে গুলি বের করা সম্ভব না হওয়ায় তাদের দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল একটি মাদক মামলায় কারাগারে থাকাকালীন ইমরান নামে এক সন্ত্রাসীর সঙ্গে পরিচিত হন। সেই সুবাদে ইমরান রাশিদুলের বাড়িতে যাতায়াত শুরু করলে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে রাশিদুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ৬ মাস আগে ফাহিমা তার স্বামী ইমরানকে ডিভোর্স দিয়ে রাশিদুলকে বিয়ে করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইমরান ও তার সহযোগীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
:
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তুহিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে পরকীয়া ও ডিভোর্সের জেরে এই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। হামলায় মোট ৬ জন অংশ নিয়েছিল। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

খুলনায় ডিভোর্সের প্রতিশোধ নিতে একই পরিবারের ৪ জনকে গুলি

আপডেট: ০৭:৪৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬