০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

যশোরে মানসিক ভারসাম্যহীন ছেলের আঘাতে বাবা রক্তাক্ত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৫৩০

যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের গোবিলা গ্রামে ছেলের আঘাতে এক বৃদ্ধ বাবা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (রাত সাড়ে ১০টা) এ ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ আমানত আলী (৬৩) ওই গ্রামের মৃত মাওলা বকশ বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় অজ্ঞাত কারণে তার মানসিক ভারসাম্যহীন ছেলে মনজুরুল ইসলাম লিংকন (৩০) ঘরের একটি ভাঙা খাটের পায়া দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে আমানত আলী গুরুতর আহত হয়ে রক্তাক্ত হন।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তার চিকিৎসা চলছে।

সর্বাধিক পঠিত

তেজগাঁও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম ও শিশুর জামিন, কাশিমপুর কারাগার থেকে মুক্তি

যশোরে মানসিক ভারসাম্যহীন ছেলের আঘাতে বাবা রক্তাক্ত

আপডেট: ০৮:৫৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬