০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

।যশোরে রিকশাচালক হত্যা: ছিনতাইয়ের উদ্দেশ্যে মাথায় আঘাত, থানায় মামলা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৫৩০

-মণিরামপুর সড়কের কানাইতলায় রিকশাচালক আলমগীর হোসেনকে (৫৩) হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী সাজেদা বেগম গত সোমবার (১৬ মার্চ) রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এই মামলাটি করেন। ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
নিহত আলমগীর হোসেন যশোর শহরতলীর ঝুমঝুমপুর বাবলাতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি গত ১৫ মার্চ সন্ধ্যায় রিকশা নিয়ে বের হওয়ার পর রাত পৌনে ৮টার দিকে ভাটপাড়া গ্রামের একটি ইটভাটার সামনে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলার এজাহারে সাজেদা বেগম জানান, তার স্বামীর কোনো ব্যক্তিগত শত্রু ছিল না। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা যাত্রী সেজে রিকশা ভাড়া করে নির্জন স্থানে নিয়ে যায় এবং পেছন থেকে মাথায় ভারী লোহার বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করে রিকশাটি ছিনিয়ে নেয়।
এদিকে, একই এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে একাধিক ছিনতাই ও হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারসহ ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধারের দাবি জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, “ঘটনাস্থলটি অত্যন্ত নির্জন এবং আশেপাশে কোনো সিসি ক্যামেরা নেই। তবে আমরা আলামত সংগ্রহ করেছি এবং এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও অপরাধীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

সর্বাধিক পঠিত

তেজগাঁও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম ও শিশুর জামিন, কাশিমপুর কারাগার থেকে মুক্তি

।যশোরে রিকশাচালক হত্যা: ছিনতাইয়ের উদ্দেশ্যে মাথায় আঘাত, থানায় মামলা

আপডেট: ০৮:৩০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬