০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

শার্শায় যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৫১০

যশোরের শার্শা উপজেলায় যুবদল নেতা আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাঁর দাদা-দাদীর রুহের মাগফেরাত কামনায় এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৫টায় উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামের একটি এতিমখানা প্রাঙ্গণে এ মাহফিল শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা রবিউল ইসলাম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম বিষয়ক সম্পাদক এবং বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার, কন্যাদহ ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী, সাধারণ সম্পাদক আবদুল ওহাব, যুবদল নেতা আশানুর রহমানসহ স্থানীয় মুসল্লি ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে শহিদুল ইসলাম শহীদের দাদা-দাদীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

সর্বাধিক পঠিত

শার্শায় যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শার্শায় যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট: ০৭:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬