০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৬১৭

লালমনিরহাটের পাটগ্রামে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শরিফুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩১) এবং তাদের চার মাসের সন্তান হুজাইফা। তাদের ছেলে সন্তান সোহান (১০) গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন শরিফুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারসহ মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের ধাক্কা দেয়।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক নিশ্চিত করেছেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শ্রাবনী জানান, আহত ছেলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

আপডেট: ০২:২৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬