০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ঈদে ব্যতিক্রমী উদ্যোগ: যশোরে ‘ফ্রেন্ডস ক্লাব’-এর পক্ষ থেকে ৫০ দরিদ্র পরিবারে গরুর মাংস বিতরণ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৫৩৭

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোরের বেজপাড়া তালতলা কবরস্থান রোড এলাকায় সামাজিক সংগঠন ‘ফ্রেন্ডস ক্লাব’ এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনটি এলাকার ৫০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে গরুর মাংস বিতরণ করেছে।
২৬ রমজান (১৬ মার্চ) অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রতিটি পরিবারকে ১ কেজি করে গরুর মাংস দেওয়া হয়। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে যশোরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে সংগঠনটির ৫১ সদস্যের কার্যনির্বাহী কমিটি এবং প্রায় ১৫০ জন সাধারণ সদস্য রয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, প্রকৃত অসহায় পরিবারগুলো চিহ্নিত করতে আগে থেকেই পাঁচ সদস্যের একটি গোপন যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়। সহায়তা গ্রহণকারীদের মর্যাদা বজায় রাখতে তালিকা প্রণয়ন করা হয় সম্পূর্ণ গোপনীয়তার ভিত্তিতে। পরে ক্লাবের সদস্যরা নিজ উদ্যোগে মাংস প্যাকেটজাত করে সরাসরি উপকারভোগীদের বাড়িতে পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহমুদ এলাহি মানু, সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আজাদ, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন বাবু, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও কোষাধ্যক্ষ মিঠুনসহ অন্যান্য সদস্যরা।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সর্বাধিক পঠিত

চৌগাছায় কাঠালের ভেতরে লুকানো মাদকসহ ব্যক্তি আটক

ঈদে ব্যতিক্রমী উদ্যোগ: যশোরে ‘ফ্রেন্ডস ক্লাব’-এর পক্ষ থেকে ৫০ দরিদ্র পরিবারে গরুর মাংস বিতরণ

আপডেট: ১১:১৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬