০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

যশোরে ডিবির অভিযানে ৪০ বোতল উইন কোরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৫১১

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্সসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে কোতোয়ালী মডেল থানার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) মো. কামাল হোসেন ও এসআই (নিঃ) বাবলা দাসের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় জনৈকা কাজল বেগমের বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তিনজনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে মো. রকিবুল ইসলামের কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা ২০ বোতল উইন কোরেক্স, মো. ওহিদুল ইসলাম শেখ ওরফে ওহিদুলের কাছ থেকে ১০ বোতল এবং মো. আরাফাত মোল্লার কাছ থেকে আরও ১০ বোতল উইন কোরেক্স উদ্ধার করা হয়। সব মিলিয়ে তাদের কাছ থেকে মোট ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

মো. রকিবুল ইসলাম (৩৫), পিতা মো. আনার মিয়া, গ্রাম আফ্রা (চান্দা আফ্রা), ডাকঘর সলুয়া বাজার, থানা চৌগাছা, জেলা যশোর।
মো. ওহিদুল ইসলাম শেখ ওরফে ওহিদুল (৩৫), পিতা মো. সাইদুল ইসলাম শেখ, পুরাতন কসবা ঘোষপাড়া (বিবি রোড), থানা কোতোয়ালি, জেলা যশোর।
মো. আরাফাত মোল্লা (২৮), পিতা মৃত আতাহার উদ্দিন, পুলিশ লাইন টালিখোলা, থানা কোতোয়ালি, জেলা যশোর।

ডিবি পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রবিবার (১৫ মার্চ ২০২৬) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।।

সর্বাধিক পঠিত

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রস্তুতি, চাহিদা মেটাতে বাড়তি আমদানির পরিকল্পনা অনিন্দ্য ইসলাম অমিত

যশোরে ডিবির অভিযানে ৪০ বোতল উইন কোরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আপডেট: ০৪:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬