বেনাপোল প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের পাঁচ দিন আগেই শ্রমিকদের বেতন, ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করেছে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন–৯২৫। এতে শ্রমিকদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
রোববার (১৫ মার্চ ২০২৬) দুপুর ১২টার দিকে বেনাপোল স্থলবন্দরের ১ নম্বর শেডে শ্রমিকদের মিটিং কক্ষে এই বেতন ও বোনাস বিতরণ করা হয়। এ সময় ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মো. সহিদ আলীর নেতৃত্বে শ্রমিকদের হাতে বেতন ও বোনাস তুলে দেওয়া হয়।
ইউনিয়নের নেতারা জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে শ্রমিকদের যেন কোনো কষ্ট না থাকে, সে বিষয়টি মাথায় রেখেই নির্ধারিত সময়ের আগেই বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে।
তারা আরও বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। শ্রমিক ছাড়া দেশের শিল্প ও উৎপাদন ব্যবস্থা সচল রাখা সম্ভব নয়। তাই সব প্রতিষ্ঠানে শ্রমিকদের যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত করা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ ও মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মো. সবুজ হোসেন, প্রচার সম্পাদক মো. ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক মো. আব্বাস আলী, দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান, ইছাহক, জুলু ও লিংকনসহ ইউনিয়নের নেতাকর্মী এবং সাধারণ শ্রমিকরা।
সাধারণ শ্রমিক সাহাদত হোসেন বলেন, “ঈদের আগে বেতন ও বোনাস পেয়ে আমরা খুবই খুশি। এতে পরিবার-পরিজন নিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারব।”
০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম:
ঈদের ৫ দিন আগেই বেতন–বোনাস পেলেন বেনাপোল স্থলবন্দর ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা
-
নিউজ ডেস্ক - আপডেট: ০২:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- ৫১৪
সর্বাধিক পঠিত




















