১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যশোরে চাঁদার টাকা না দেওয়ায় যুবককে ছুরিকাঘাত:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২০:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৬১৯

যশোর শহরের মনিহার ফলপট্টি এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় জয় হাওলাদার (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে ফলপট্টির লিটন মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। আহত জয় শহরের সিটি কলেজ পাড়া (বউবাজার) এলাকার আইয়ুব আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, মোল্লাপাড়া আমতলা এলাকার বাবুর ছেলে আমিরুল ওরফে লাল বেশ কিছুদিন ধরেই জয়ের কাছে চাঁদা দাবি করে আসছিল। রোববার সকালে লিটন মার্কেটের সামনে পুনরায় জয়কে পেয়ে তার কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করে আমিরুল। জয় টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে আমিরুল তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জয়ের ডান পায়ের উরুতে আঘাত করে গুরুতর জখম করে।

হামলার পরপরই স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জয়কে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। কর্তব্যরত চিকিৎসক জানান, জয়ের পায়ের ক্ষত গভীর হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, অভিযুক্ত আমিরুল এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত। ঘটনার পর সে দ্রুত এলাকা ত্যাগ করায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সাথে জড়িতকে শনাক্ত করার কাজ চলছে এবং দ্রুত তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে চাঁদার টাকা না দেওয়ায় যুবককে ছুরিকাঘাত:

আপডেট: ০১:২০:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬