১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

বেনাপোলে আলোকিত নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক, নারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৫২৫

মবেনাপোল প্রতিনিধি:
“এসো হই দক্ষ, করি কর্ম”—এই স্লোগানকে সামনে রেখে আলোকিত নারী উন্নয়ন সংস্থা, বেনাপোল এর উদ্যোগে যশোরের শার্শা উপজেলায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ ২০২৬) সকাল ১১টায় বেনাপোল প্রভাতী সংঘ প্রাঙ্গণে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলোকিত নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করে তুলতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, সমাজের উন্নয়নে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য।
উঠান বৈঠকে এলাকার নারীরা অংশগ্রহণ করেন এবং নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত নারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সর্বাধিক পঠিত

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রস্তুতি, চাহিদা মেটাতে বাড়তি আমদানির পরিকল্পনা অনিন্দ্য ইসলাম অমিত

বেনাপোলে আলোকিত নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক, নারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট: ১২:১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬