যশোরের অভয়নগরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবির হোসেন (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার কাপাশহাটী গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আবিরকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
:
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ওই কিশোরী নিজ ঘরে একা ছিল। এই সুযোগে প্রতিবেশী আবির হোসেন ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে আসলে আবির পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয় এবং পুলিশে খবর দেয়।
:
আটক আবির হোসেন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে। সে জানায়, কিছুদিন আগে তুচ্ছ একটি বিষয় নিয়ে ভুক্তভোগী কিশোরীর বাবা তাকে মারধর করেছিলেন। সেই ক্ষোভ ও রাগের বশবর্তী হয়ে সে কিশোরীকে ধর্ষণ করেছে বলে দাবি করে।
:
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কিশোরকে হেফাজতে নিয়েছে। ভুক্তভোগী কিশোরীকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার (ডাক্তারি পরীক্ষা) জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পাওয়ার পর আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম:
অভয়নগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী কিশোর আটক
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:১৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- ৫২৭
সর্বাধিক পঠিত





















