০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ভারতে দুই বছর জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৫৩৩

দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে ভারতে গিয়ে আটক হওয়া সাতজন বাংলাদেশি নাগরিক দুই বছর জেল খেটে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। শনিবার (১৪ মার্চ) বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়
:
ফেরত আসা নাগরিকদের মধ্যে রয়েছেন বরিশালের জেসমিন আক্তার ও রাজু হালদার, পটুয়াখালীর আরমান হোসাইন ও আবু তাহের, পঞ্চগড়ের রুপা ইসলাম, গোপালগঞ্জের জিতেন্দ্র বড়াই এবং যশোরের ঝিকরগাছার আব্দুল্লা আলী।

কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ও ভারতের এফআরআরও-র বিশেষ প্রক্রিয়ায় এই সাতজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। জাস্টিস অ্যান্ড কেয়ার-যশোরের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, দালালের মাধ্যমে ভালো কাজের আশায় এরা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। কলকাতায় ঘোরাফেরার সময় পুলিশ তাদের আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দমদম জেলে পাঠায়। প্রায় দুই বছর সাজাভোগের পর দুই দেশের মানবাধিকার সংস্থা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তারা দেশে ফেরার অনুমতি পান।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য স্থানীয় মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার ছয়জনকে এবং মহিলা আইনজীবী সমিতি একজনকে গ্রহণ করেছে।

সর্বাধিক পঠিত

তারেক রহমানের আগমন ঘিরে শার্শায় বিএনপির বিশাল প্রচার মিছিল

ভারতে দুই বছর জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি

আপডেট: ১০:১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬