০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

হাতিয়ায় বিয়ের কথা বলে ডেকে নিয়ে তিন সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৫০৯

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে (৩০) ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার নলচিরা ইউনিয়নে একটি তরমুজ খেতের পাহারা দেওয়ার টংঘরে এই পৈশাচিক ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার রাতে তিনজনকে অভিযুক্ত করে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার ওই নারী তিন সন্তানের জননী। তার পূর্বের তিনটি সংসার ভেঙে যাওয়ার পর সম্প্রতি নলচিরা ইউনিয়নের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় ওই যুবক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আফাজিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে নলচিরা এলাকায় নিয়ে যান।
সেখানে পৌঁছানোর পর ওই যুবক ও তার আরও দুই সহযোগী মিলে ওই নারীকে একটি নির্জন তরমুজ খেতের টংঘরে নিয়ে রাতভর ধর্ষণ করেন। অভিযুক্তদের মধ্যে একজনের পরিচয় পুলিশকে নিশ্চিত করেছেন ওই নারী, তবে বাকি দুজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”
পুলিশ আরও জানিয়েছে, ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য আগামীকাল বৃহস্পতিবার জেলা সদরের জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

সর্বাধিক পঠিত

ভিডিও কলে স্বামী দেখালেন পুঁতে রাখা লাশের স্থান: আফরোজা হত্যা মামলার চার্জশিট গঠন ৩০ মে

হাতিয়ায় বিয়ের কথা বলে ডেকে নিয়ে তিন সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ

আপডেট: ০৭:৫৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬