বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১১ মার্চ) দিবাগত গভীর রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ইফতারের সময় পানি পান করার পরপরই মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় এবং অসুস্থতা বাড়তে থাকায় গভীর রাতে তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
মির্জা আব্বাসের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি তাঁর স্বামীর দ্রুত সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিএনপির জ্যেষ্ঠ এই নেতার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চিকিৎসকদের সাথে যোগাযোগ করা হচ্ছে। দলীয় সূত্র জানায়, তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
ইফতারের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মির্জা আব্বাস
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- ৬২২
সর্বাধিক পঠিত





















