যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ মার্চ) দিনব্যাপী ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।
অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব না হলেও জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৭২ হাজার ৬০০ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের আওতাধীন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে:
৪৫টি ভারতীয় শাড়ি১টি থ্রি-পিস ১টি কম্বল ১৯০টি চকলেট ২৮৯টি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী
বিজিবির কঠোর হুশিয়ারি
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদক ও চোরাচালান দমনে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বর্তমানে জোরদার করা হয়েছে। তিনি বলেন, “সীমান্তে চোরাচালান রোধে আমাদের আভিযানিক কার্যক্রম অত্যন্ত কঠোর। ভবিষ্যতেও অবৈধ পণ্যের চোরাচালান ঠেকাতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
জব্দকৃত পণ্যগুলো বেনাপোল কাস্টম শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।





















