১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

যশোরে এক কোটি টাকা মুক্তিপণ দাবি: ৯ দিন পর অপহৃত ব্যবসায়ী উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫৩৩

যশোর প্রতিনিধি: যশোরে এক কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে (৪৫) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-৬। নিখোঁজের নয় দিন পর বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্সের নেতৃত্বে রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারের পর রাত সাড়ে ১২টার দিকে তাকে যশোর র‍্যাব ক্যাম্পে আনা হয় এবং পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গত ২ মার্চ রাত ৯টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘আর আর মেডিকেল’ ও ‘জে আর এগ্রোভেট’ বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের এক ঘণ্টা পরই দুর্বৃত্তরা জাহাঙ্গীরের মোবাইল ফোন ব্যবহার করে তার পরিবারের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং বিষয়টি পুলিশকে জানালে হত্যার হুমকি দেয়।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশের পক্ষ থেকে কার্যকর ফলাফল না পাওয়ায় গত ৪ মার্চ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন অপহৃতের স্ত্রী রেশমা খাতুন। তিনি আবেগঘন কণ্ঠে জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার তিন মেয়েসহ পুরো পরিবার চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।

সংবাদ সম্মেলনের পর র‍্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর বুধবার গভীর রাতে চৌগাছার খলশি গ্রামে অভিযান চালিয়ে বিধ্বস্ত অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করা হয়।
র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, “উদ্ধারকৃত ব্যবসায়ীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পুরো চক্রটিকে শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শার্শার লক্ষণপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত*

যশোরে এক কোটি টাকা মুক্তিপণ দাবি: ৯ দিন পর অপহৃত ব্যবসায়ী উদ্ধার

আপডেট: ০৬:৩৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬