বেনাপোল প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) বন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ও পৌর বিএনপির সহ-সভাপতি এ.কে.এম আতিকুজ্জামান সনি। ইফতার মাহফিলে বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ইফতারের আগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বক্তারা বলেন, রমজান আমাদের সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের ধর্মীয় আয়োজন বন্দর সংশ্লিষ্ট সকলের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও দৃঢ় করতে সহায়ক হবে।
আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও সুধীজনরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।?
০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম:
বেনাপোল স্থলবন্দরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:০২:১১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- ৫১১
সর্বাধিক পঠিত




















