০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

যশোরে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার প্রদান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৬২৯

কর্তব্যের তরে করে গেল যারা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি তোমাদের সম্মান”—এই মহান ব্রতকে সামনে রেখে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে এসব পরিবারের সদস্যদের ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) বেলা ১২টার দিকে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী হস্তান্তর করা হয়। আইজিপি মহোদয়ের প্রেরিত শুভেচ্ছা বার্তা ও উপহারগুলো যশোরের ০৪ জন শহীদ পুলিশ সদস্যের পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন যশোরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)।
উপহার হস্তান্তরের সময় পুলিশ সুপার মহোদয় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। তিনি দৃঢ় চিত্তে আশ্বস্ত করেন যে, দেশপ্রেমিক এই পুলিশ সদস্যদের পরিবারের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ যশোর সবসময় ছায়ার মতো পাশে থাকবে।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে কর্তব্যরত অবস্থায় জীবন দানকারী বীর পুলিশ সদস্যদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
?

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার প্রদান

আপডেট: ০৪:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬