০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

মিরপুরে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ: পাকিস্তানের হয়ে ৪ জনের অভিষেক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪১:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৫১৯

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম লড়াইয়ে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বুধবার (১১ মার্চ) দুপুর ২টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হয়।
পাকিস্তানের নতুন রূপ ও রিজওয়ানের সেঞ্চুরি এই ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে এক নতুন অধ্যায় শুরু করছে পাকিস্তান। তাদের একাদশে আজ চারজন ক্রিকেটারের অভিষেক হচ্ছে—সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন ও আব্দুল সামাদ। তবে দিনটি সবচেয়ে বেশি বিশেষ পাকিস্তানের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের জন্য। আজ তিনি ক্যারিয়ারের ১০০তম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামছেন।
বাংলাদেশের একাদশ সাজানো বাংলাদেশ দল আজ দুই স্পিনার ও তিন পেসার নিয়ে ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ সাজিয়েছে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সাথে স্পিন সামলাবেন রিশাদ হোসেন। পেস ইউনিটে রয়েছেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গে গতি তারকা নাহিদ রানা। দলে ফিরে একাদশে জায়গা করে নিয়েছেন লিটন কুমার দাস ও আফিফ হোসেন। তবে কপাল পুড়েছে শরিফুল ইসলাম ও সৌম্য সরকারের; তারা আজকের একাদশে সুযোগ পাননি।

:
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা ও শামিল হুসাইন

সর্বাধিক পঠিত

শার্শায় দেড় বছরের উন্নয়ন কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগ: শ্বেতপত্র প্রকাশের দাবি এলাকাবাসীর

মিরপুরে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ: পাকিস্তানের হয়ে ৪ জনের অভিষেক

আপডেট: ০৩:৪১:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬