০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৫১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ ভবনের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় নবনির্বাচিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।
এর আগে, বেলা সোয়া ১১টায় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের কর্মপরিকল্পনা এবং সংসদীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণ এবং স্পিকার নির্বাচনের পাশাপাশি প্রথম অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণসহ সংসদীয় রীতির অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

সর্বাধিক পঠিত

শার্শায় দেড় বছরের উন্নয়ন কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগ: শ্বেতপত্র প্রকাশের দাবি এলাকাবাসীর

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: ০৩:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬