যশোর শহরের বাদশা ফয়সাল স্কুল মাঠে প্যান্ডেল তৈরির কাজ করার সময় উপর থেকে পড়ে কাওসার (৬০) নামে এক বৃদ্ধ ডেকোরেটর শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত কাওসার যশোর সদর উপজেলার খড়কি এলাকার বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাওসার দীর্ঘদিন ধরে ডেকোরেটরের কাজ করে আসছিলেন। বুধবার দুপুরে বাদশা ফয়সাল স্কুলের মাঠে একটি অনুষ্ঠানের জন্য প্যান্ডেল তৈরির কাজ চলছিল। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বাঁশের ওপর থেকে নিচে পড়ে যান। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন।
দুর্ঘটনার পরপরই সহকর্মী ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও গুরুতর আঘাত থাকায় অবস্থা আশঙ্কাজনক।
ইতিমধ্যেই কাওসারের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ডেকোরেটর মালিক ও স্থানীয়রা ঘটনাটি খতিয়ে দেখছেন।
০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম:
যশোরে ডেকোরেটর কাজ করার সময় পড়ে গিয়ে বৃদ্ধ শ্রমিক গুরুতর আহত
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৩:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- ৫৩৬
সর্বাধিক পঠিত





















