০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

যশোরে নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে গুরুতর আহত রাজমিস্ত্রি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৫০৯

যশোরের সদর উপজেলার রামনগর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে নির্মাণকাজ করার সময় চারতলার মাচা (ভারা) থেকে নিচে পড়ে বিল্লাল হোসেন (৪০) নামে এক রাজমিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত বিল্লাল হোসেন ভাটপাড়া গ্রামের মৃত তাইজেল মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ভাটপাড়া গ্রামের শফিয়ার রহমানের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন বিল্লাল। ভবনটির চারতলার ওপর ভারা বেঁধে তিনি প্লাস্টারের কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত ভারসাম্য হারিয়ে তিনি সরাসরি নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে অন্য শ্রমিক ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, উচ্চতা থেকে নিচে পড়ার কারণে বিল্লালের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে। তার অবস্থা বেশ আশঙ্কাজনক। তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করে কাজ করার ফলেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন।

সর্বাধিক পঠিত

জ্বালানি নিয়ে আতঙ্কের কিছু নেই, দাম বাড়ছে না: প্রতিমন্ত্রী

যশোরে নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে গুরুতর আহত রাজমিস্ত্রি

আপডেট: ০১:১৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬