১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ২৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৬৩০

যশোরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর সদর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—যশোর সদর উপজেলার ফরিদপুর মাঠপাড়া এলাকার সুরুজ্জামানের ছেলে আলী শেখ এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত মনিরুল ইসলামের মেয়ে রারতুমা পারভীন।
ডিএনসি সূত্র জানায়, সোমবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর মাঠপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় আলী শেখের নিজ বাড়ি থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
পরবর্তীতে বেলা ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া চেকপোস্ট এলাকায় একটি লোকাল বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে রারতুমা পারভীনের কাছে থাকা ব্যাগ থেকে ২ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্বদানকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ২৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

আপডেট: ০৭:২৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬