০৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল যশোর: পাড়ায় পাড়ায় সামাজিক প্রতিরোধের ডাক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৬২১

দেশজুড়ে অব্যাহত ধর্ষণ, হত্যা ও নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোর। এসব ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি পাড়ায় পাড়ায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছে নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’ যশোর।
সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় যশোর প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এক বিশাল মানববন্ধনে এই দাবি জানানো হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জনউদ্যোগ যশোরের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমদ।

মানববন্ধনে বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, আইনের কঠোর সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হলেও বাস্তবে অপরাধের লাগাম টানা যাচ্ছে না। এর মূল কারণ হিসেবে তারা আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেন। তারা আক্ষেপ করে বলেন, “বিচারের বাণী এখনও নিভৃতে কাঁদছে।” দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার দাবি জানান তারা।

শুধুমাত্র আইনি ব্যবস্থার ওপর নির্ভর না থেকে অপরাধীদের সামাজিকভাবে কোণঠাসা করার আহ্বান জানান নাগরিক নেতারা। বক্তারা বলেন, নারী নিপীড়নের সাথে জড়িতদের সামাজিকভাবে বয়কট করতে হবে। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন করা এখন সময়ের দাবি।
জনউদ্যোগের সদস্য সচিব কিশোর কুমার কাজলের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন:
* শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু
* রাজনৈতিক ব্যক্তিত্ব হাসিনুর রহমান
* সাবেক পিপি অ্যাডভোকেট আবুল হোসেন
* সুরধুনীর সভাপতি হারুন-অর রশীদ
* যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ আরও অনেকে।
উক্ত কর্মসূচিতে বাংলাদেশ মহিলা পরিষদ, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে একাত্মতা ঘোষণা করেন।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল যশোর: পাড়ায় পাড়ায় সামাজিক প্রতিরোধের ডাক

আপডেট: ০৪:৪৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬