০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বেনাপোলের মাদক ব্যবসায়ী তরিকুলের ১০ বছরের কারাদণ্ড

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৫৩৫

যশোরের একটি আদালত মাদক মামলায় তরিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে এই মামলায় অপর আসামি ইকবাল জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রোববার (৮ মার্চ) দুপুরে যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান পলাশ।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ১৩ নভেম্বর বিকেলে বেনাপোলের বারোপোতা জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ তরিকুল ইসলামকে ৭৫ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামি ইকবাল পালিয়ে যায়। পরে এসআই ইব্রাহিম হোসেন বাদী হয়ে তরিকুল ও ইকবালের বিরুদ্ধে থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ চার্জশিট প্রদান করলে আদালত দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে তরিকুলকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। সাজাপ্রাপ্ত তরিকুল বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

বেনাপোলে ৭৫ বোতল ফেনসিডিলসহ আটক: মাদক ব্যবসায়ী তরিকুলের ১০ বছর কারাদণ্ড
যশোরে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তরিকুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সাজা দেওয়া হয়েছে। রোববার বিশেষ দায়রা জজ এস এম নূরুল ইসলাম এই রায় দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ১৩ নভেম্বর বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে তরিকুলকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেন। একই মামলায় অভিযুক্ত অপর আসামি ইকবাল অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শার্শার লক্ষণপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত*

বেনাপোলের মাদক ব্যবসায়ী তরিকুলের ১০ বছরের কারাদণ্ড

আপডেট: ০২:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬