০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

যশোরে জমি বিরোধে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৬২৬

যশোর সদর উপজেলার বাহাদুরপুর মোড়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ইব্রাহিম হোসেন রিপু (২৮) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। শনিবার (৭ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে বাহাদুরপুর মোড় সংলগ্ন রাস্তার ওপর এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
আহত রিপু বাহাদুরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত থাকায় অবস্থা আশঙ্কাজনক।
:
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাহাদুরপুর এলাকার রফিকুল ইসলাম ও তার ছেলে মিরাজের সাথে ইব্রাহিম হোসেন রিপুর পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল রাতে রিপু কাজ শেষে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা রফিকুল, তার ছেলে মিরাজসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে রিপুর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে।
এ সময় রিপুর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত রফিকুল ইসলাম ও তার ছেলে মিরাজ এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে জমি বিরোধে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

আপডেট: ১১:৩৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬