০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সাংবাদিক সুমন হোসাইনকে সপরিবারে হত্যার হুমকি: জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৫৩৫

:
দৈনিক সকালের সময়ের শার্শা প্রতিনিধি ও বেনাপোলের বাসিন্দা সাংবাদিক সুমন হোসাইনকে সপরিবারে হত্যার হুমকি ও মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। প্রাণভয়ে বেনাপোল ছেড়ে বর্তমানে যশোর শহরে অবস্থান করলেও সেখানেও তাকে ও তার সন্তানদের টার্গেট করে কিলার গ্রুপ নজরদারি চালাচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গত ৫ মার্চ যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৪৬৭) করেছেন তিনি।

দায়েরকৃত জিডিতে বেনাপোলের দিঘীরপাড় এলাকার আব্দুল হকের ছেলে কামাল হোসেনসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে অভিযুক্ত করা হয়েছে। সাংবাদিক সুমন হোসাইন জানান, গত ৩ মার্চ অভিযুক্ত কামাল হোসেন তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে খুদে বার্তা (ম্যাসেজ) পাঠিয়ে তাকে সরাসরি হুমকি প্রদান করেন।
সন্তানদের অপহরণের আশঙ্কা:
অভিযোগে আরও বলা হয়েছে, কিলার চক্রের সদস্যরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে যশোর শহরে সুমনের বর্তমান অবস্থান এবং তার সন্তানেরা কোথায় পড়াশোনা করে—সেসব বিষয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছে। যে কোনো মুহূর্তে তাকে হত্যা বা তার সন্তানদের অপহরণ করা হতে পারে বলে তিনি চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

সাংবাদিক সুমন হোসাইন জানান, ইতিপূর্বে অভিযুক্তদের বিভিন্ন অপকর্ম ও অনৈতিক কর্মকাণ্ড নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় তারা তার ওপর চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। সেই প্রতিহিংসা থেকেই বেনাপোলের একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী তাকে সপরিবারে ‘খুন-গুম’ করার পরিকল্পনা করছে বলে বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে তিনি জানতে পেরেছেন।
:
বর্তমানে সপরিবারে নিরাপত্তাহীনতায় ভোগা এই সাংবাদিক তার ও তার পরিবারের জীবনের সুরক্ষা নিশ্চিত করতে যশোর জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

সর্বাধিক পঠিত

আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে”—শিবিরকে নিয়ে রাশেদ খানের সমালোচনা

সাংবাদিক সুমন হোসাইনকে সপরিবারে হত্যার হুমকি: জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

আপডেট: ১১:১৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬