০১:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গ্রাম পুলিশের মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৬২৭

নিজস্ব প্রতিবেদক, শার্শা (যশোর) যশোরের শার্শা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোবিন্দ দাস (৪৯) নামে এক গ্রাম পুলিশের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নে নিজ বাড়ির পাশে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত গোবিন্দ দাস শার্শা উপজেলা সদরের মৃত পঞ্চারাম দাসের ছেলে। তিনি শার্শা সদর ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় গোবিন্দ দাস তার বাড়ির পাশে কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সচল তারের সংস্পর্শে এলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় নারীকে পিটিয়ে চোখ নষ্টের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গ্রাম পুলিশের মৃত্যু

আপডেট: ১১:১৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬