০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

চার মাসের বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকমের অফিস ঘেরাও: হামলায় আহত ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৫৪২

যশোর আইটি পার্কে অবস্থিত দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন গ্রোসারি শপ চালডাল ডটকম’-এর কার্যালয়ে বকেয়া বেতনের দাবিতে তীব্র আন্দোলন শুরু করেছেন কয়েকশ কর্মী। সোমবার (০২ মার্চ) সকাল থেকে বেতন বঞ্চনা ও কর্তৃপক্ষের দমনমূলক আচরণের প্রতিবাদে প্রতিষ্ঠানটির অফিস ঘেরাও করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি শান্ত করার পরিবর্তে কর্তৃপক্ষ হঠাৎ ‘সাধারণ ছুটি’ ঘোষণা করায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আন্দোলনরত কর্মীদের অভিযোগ, সোমবার সকালে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়া কর্মচারীদের ওপর আকস্মিক হামলা ও ধাক্কাধাক্কি করা হয়। এতে শাকিল (২১) নামে একজন অনলাইন এজেন্ট আহত হয়েছেন। তিনি যশোর সদর উপজেলার তালবাড়িয়া শান্তির মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে। তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে যে, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

বিক্ষুব্ধ কর্মচারীরা জানান, গত প্রায় চার মাস ধরে অন্তত ৬০০ জন কর্মী কোনো বেতন পাচ্ছেন না। বকেয়া আদায়ের দাবিতে রোববার রাত থেকেই নাইট শিফটের কর্মীরা অফিসে অবস্থান নেন এবং সোমবার সকালে ইভেনিং শিফটের কর্মীরাও তাতে যোগ দেন।

* দীর্ঘ সময় পার হলেও কোনো দায়িত্বশীল কর্মকর্তা আলোচনায় বসেননি।
* হঠাৎ সাধারণ ছুটির নোটিশ টাঙিয়ে দিয়ে আন্দোলন উসকে দেওয়া হয়েছে।
* ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি কথা না বলে নিজস্ব লোকজন দিয়ে কর্মীদের ভয়ভীতি ও চাপ প্রয়োগ করছেন।
বর্তমানে কর্মীরা নিরাপত্তাহীনতার মধ্যে অফিস ভবনের ১২ তলায় অবস্থান করছেন। তাদের ভাষ্য, “চার মাস ধরে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। ন্যায্য বেতন চাইতেই আমাদের ওপর হামলা করা হচ্ছে।”

এ বিষয়ে চালডাল ডটকমের উপ-পরিচালক আজিজুর রহমান জিকো দাবি করেন, ডিসেম্বর মাসের বেতন ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। তিনি আরও বলেন, “কোম্পানির ফান্ডে সাময়িক সমস্যা রয়েছে। নতুন সরকার আসছে, দ্রুত ফান্ড সমস্যার সমাধান হলেই বাকি বকেয়া বেতন পরিশোধ করা হবে।”

কর্তৃপক্ষের এই দাবি প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত কর্মীরা। তাদের মতে, কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে এবং বাস্তবে তারা দীর্ঘদিন কোনো বেতন পাননি। এই ঘটনাকে কেন্দ্র করে যশোর আইটি পার্ক এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শ্রমিকদের স্পষ্ট ঘোষণা—দ্রুত বকেয়া পরিশোধ, হামলার নিরপেক্ষ তদন্ত এবং কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

চার মাসের বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকমের অফিস ঘেরাও: হামলায় আহত ১

আপডেট: ০৬:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬