০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩২

হবিগঞ্জ ছাত্র-জনতার আন্দোলনে গুলি বর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে হবিগঞ্জে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের বাসিন্দা ও ছাত্রদল সমর্থক মাহমুদুল হাসান বাদী হয়ে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি করেন।

মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক আব্দুল মন্নান আগামী ৯ মার্চ আদেশের দিন ধার্য করেছেন। বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. আঙ্গুর আলীসহ একদল আইনজীবী।

মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন: ্আসাদুজ্জামান খান কামাল (সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী)
্অ্যাডভোকেট আবু জাহির (সাবেক এমপি, হবিগঞ্জ-৩) মজিদ খান (সাবেক এমপি, হবিগঞ্জ-২) মাহবুব আলী (সাবেক মন্ত্রী ও এমপি, হবিগঞ্জ-৪)
্ ব্যারিস্টার সায়েদুল হক সুমন (সাবেক এমপি, হবিগঞ্জ-৪)
্আ্তাউর রহমান সেলিম (হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র)
* ্আবুল কাসেম চৌধুরী (সাবেক উপজেলা চেয়ারম্যান, বানিয়াচং)

বাদী মাহমুদুল হাসান তার আরজিতে উল্লেখ করেন, ২০২৪ সালের ২৪ জুলাই হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার আন্দোলন চলছিল। ওই সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে অন্য আসামিরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে বাদী নিজে এবং আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট: ১২:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬