০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শার্শা উপজেলা ছাত্রলীগ সম্পাদক আকুল হোসেন নতুন নাশকতার মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২৫

যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনকে নাশকতার আরও একটি মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ (পোক্সো) দেখানো হয়েছে। শার্শা থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এই আদেশ প্রদান করেন।
আকুল হোসেন বেনাপোল উপজেলার ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় রাজনীতিতে বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

কোর্ট জিআরও (শার্শা থানা) পরেশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার একটি নতুন মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত আকুল হোসেনকে শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দিয়েছেন। গত ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে শার্শা থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় (মামলা নং-১৯) তাকে এই গ্রেফতার দেখানো হয়। বৃহস্পতিবার তাকে কড়া পাহারায় আদালতে হাজির করা হলে বিচারক আবেদন মঞ্জুর করে তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র জানায়, আকুল হোসেন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ শাসনামলেই একবার অস্ত্রসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে নাশকতার পাশাপাশি একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

গত বছরের ১২ ডিসেম্বর যশোর শহরের রায়পাড়া এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে আটক করে। এরপর নাশকতার একটি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ ছিলেন। বর্তমানে নতুন এই মামলায় তাকে যুক্ত করায় তার কারাবাসের মেয়াদ আরও দীর্ঘ হলো।?

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় নারীকে পিটিয়ে চোখ নষ্টের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

শার্শা উপজেলা ছাত্রলীগ সম্পাদক আকুল হোসেন নতুন নাশকতার মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’

আপডেট: ১১:২৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬