০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

যশোরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৮

নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর সদর উপজেলার সিতারামপুর গ্রামে স্ত্রীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী দ্বীন ইসলামকে (৩০) গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আটক দ্বীন ইসলাম যশোর সদর উপজেলার সিতারামপুর গ্রামের মৃত আশরাফ ফকিরের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, প্রায় ছয় বছর আগে বাঘারপাড়া উপজেলার ঠাকুরকাঠি গ্রামের নজরুল ইসলামের মেয়ে রেক্সনার সঙ্গে পারিবারিকভাবে দ্বীন ইসলামের বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনের শুরু থেকেই তুচ্ছ ঘটনায় রেক্সনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন দ্বীন ইসলাম।
গত ৩০ জানুয়ারি দুপুরে রেক্সনার পরিবার খবর পায় যে, তিনি নিজ বাড়িতে ‘আত্মহত্যা’ করেছেন। ওই সময় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছিল।

প্রাথমিকভাবে আত্মহত্যার কথা বলা হলেও সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে ভিন্ন চিত্র উঠে আসে। প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, রেক্সনাকে মারধর করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পর নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে স্বামী দ্বীন ইসলামসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই হামিদুর রহমান জানান, নিয়মিত তদন্ত ও তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সিতারামপুর গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামি দ্বীন ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
> “আমরা আসামিকে গ্রেফতারের পর বিকেলেই আদালতে হাজির করি। বিজ্ঞ বিচারক তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলার বাকি রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।”

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

যশোরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার

আপডেট: ১১:০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬