০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ১০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩২

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ নাসিমা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে যশোর কোতোয়ালী মডেল থানার চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত নাসিমা বেগম খুলনা জেলার দৌলতপুর থানার মানিকতলা এলাকার মৃত হাবিবুর রহমান তালুকদারের মেয়ে।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের একটি দল তপস্বীডাঙ্গা এলাকায় অবস্থান নেয়। সাতক্ষীরা থেকে যশোরগামী ‘অয়ন লাইন’ (ঢাকা মেট্রো জ-১১-১৩১৯) নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে চালকের পেছনের আসনে বসা নাসিমা বেগমকে সন্দেহ করা হয়। পরবর্তীতে তাকে তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় নারীকে পিটিয়ে চোখ নষ্টের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

যশোরে ১০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট: ০৭:৫০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬