০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ৩ সদস্য আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’র তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, নিয়মিত টহল চলাকালে আমতলী সীমান্ত এলাকায় সন্দেহভাজন তিন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। জিজ্ঞাসাবাদে তারা কোনো বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের আটক করা হয়। পরে গভীর রাতে তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
“বিজিবির হাতে আটক ওই তিন ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের মিয়ানমারের বিদ্রোহী সংগঠন ‘আরাকান আর্মি’-এর সক্রিয় সদস্য হিসেবে পরিচয় দিয়েছে। তল্লাশিকালে তাদের কাছ থেকে মিয়ানমারের বেশ কিছু মুদ্রা উদ্ধার করা হয়েছে।”

আটককৃতদের নাম ও বিস্তারিত পরিচয় নিরাপত্তার স্বার্থে এখনো প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী। ওসি আরও জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে তাদের নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা প্রতিরোধে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নাইক্ষ্যংছড়ি ও ঘুমধুম সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। এই ঘটনার পর ওই এলাকায় টহল আরও জোরদার করা হয়েছে।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় নারীকে পিটিয়ে চোখ নষ্টের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ৩ সদস্য আটক

আপডেট: ০৩:১৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬