০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ছেলের মৃত্যুর ‘গুজব’ সইতে না পেরে পিতার মৃত্যু:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২৯

সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর ভুল সংবাদ শুনে শোকের তীব্র আঘাতে স্ট্রোক করে মারা গেছেন পিতা রবিউল ইসলাম (৬৫)। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা নিমতলা গ্রামে এই করুণ ঘটনাটি ঘটে। ছেলের নাম ওবায়দুল কাদের (৩৫), তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে যশোরের বেনাপোল রোডের গালিব তেলপাম্প এলাকায় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী বাস ওবায়দুলের আলমসাধু গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওবায়দুল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
:
ওবায়দুলের দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছালে মুহূর্তেই ছড়িয়ে পড়ে যে তিনি মারা গেছেন। এই ‘ভুল সংবাদ’ বা গুজব শুনে বৃদ্ধ পিতা রবিউল ইসলাম তাৎক্ষণিকভাবে স্ট্রোকে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই অল্প সময়ের মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাতেই চিকিৎসাধীন ওবায়দুলকে অ্যাম্বুলেযোগে এক নজর বাবার মরদেহ দেখার জন্য বাড়িতে আনা হয়। এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে ওবায়দুলকে পুনরায় হাসপাতালে ফেরত পাঠানো হয় এবং তারাবি নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রবিউল ইসলামের দাফন সম্পন্ন হয়।
:
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সড়ক দুর্ঘটনায় আহত ছেলে বর্তমানে চিকিৎসাধীন। অন্যদিকে, ছেলের মৃত্যুর খবর ভুলভাবে পৌঁছানোয় বাবা স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

ছেলের মৃত্যুর ‘গুজব’ সইতে না পেরে পিতার মৃত্যু:

আপডেট: ০৯:১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬