০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশের সঙ্গে ভিসা ও দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে পর্যায়ক্রমে আলোচনা হবে: ভারত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৬

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভিসাসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করবে ভারত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইতোমধ্যে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে লোকসভার স্পিকার ওম বিড়লা যোগ দেন।
তিনি বলেন, “শপথ অনুষ্ঠানের দিন ওম বিড়লা ভারতের প্রধানমন্ত্রীর একটি বিশেষ চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তান্তর করেন এবং তাদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।” চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার ব্যাপারে ভারতের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

বাংলাদেশে ভারতীয় ভিসা প্রাপ্তিতে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি ও সীমাবদ্ধতা প্রসঙ্গে জয়সওয়াল বলেন, “বাংলাদেশে মাত্রই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। ভিসাসহ আমাদের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট আরও যেসব বিষয় রয়েছে, তা নিয়ে পর্যায়ক্রমে নতুন প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।”

ভারত ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে মুখপাত্র জানান, দুই দেশের এই সম্পর্ককে আরও আধুনিক ও বহুমাত্রিক হিসেবে গড়ে তুলতে ভারত কাজ করতে আগ্রহী। নতুন সরকারের অধীনে দুই প্রতিবেশী রাষ্ট্রের বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী হবে বলে নয়াদিল্লি প্রত্যাশা ব্যক্ত করেছে।

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

বাংলাদেশের সঙ্গে ভিসা ও দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে পর্যায়ক্রমে আলোচনা হবে: ভারত

আপডেট: ১১:০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬