০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নতুন সরকারের যাত্রা আজ: প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৪

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী দেশের প্রথম নির্বাচিত সরকার আজ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক যাত্রা শুরু হবে।
সকাল ১০টা: সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ। (শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন)।
বিকাল ৪টা: প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ। (শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন)।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, এবারের মন্ত্রিসভা হবে নবীন ও প্রবীণের সমন্বয়ে। এটি আকারে তুলনামূলক ছোট হতে পারে এবং এতে বিএনপির নির্বাচনি জোটের শরিক দলের নেতারাও স্থান পাচ্ছেন। মূলত দক্ষ, জনপ্রিয় এবং দুর্নীতিমুক্ত ভাবমূর্তির নেতাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে।

প্রথা ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের উন্মুক্ত স্থানে (দক্ষিণ প্লাজা) মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কূটনীতিকসহ প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

শপথ গ্রহণ শেষে বিএনপি সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হবে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর সংসদীয় দলের বৈঠকে ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত করার কথা রয়েছে। উল্লেখ্য, এবারের নির্বাচনে বিএনপি জোট ২১২টি এবং জামায়াতে ইসলামী জোট ৭৭টি আসন লাভ করেছে।

নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন তা নিয়ে আলোচনা চলছে। জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ‘গণভবন’ বর্তমানে জাদুঘর হওয়ায়, প্রধান উপদেষ্টার বর্তমান বাসভবন ‘যমুনা’ বা হেয়ার রোডের কোনো রাষ্ট্রীয় ভবন প্রধানমন্ত্রীর সাময়িকে আবাসস্থল হতে পারে।
এদিকে, শপথ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু সড়কে (খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং গণভবন ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং) যানচলাচল সীমিত রাখা হয়েছে। আজ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশেষ ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে।

সর্বাধিক পঠিত

চুয়াডাঙ্গায় প্রথমবার হামে শিশুমৃত্যু

নতুন সরকারের যাত্রা আজ: প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান

আপডেট: ০৯:২৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬