নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই মোবাইল ফোন ও পাথর বোঝাই ট্রাক আটক করেছে ৫৯ বিজিবি। এ সময় ট্রাকচালক ভারতীয় নাগরিক জসিম শেখ (২৭) কে আটক করা হয়।
রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে সোনামসজিদ বিওপির টহলদল শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে পাথরের মধ্যে লুকিয়ে রাখা ৩৬টি ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করে। এ সময় ৪০ টন পাথরবোঝাই ভারতীয় ট্রাকটিও জব্দ করা হয়।
৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।




















