নিজস্ব প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ সাজেদা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারি কে আটক করা হয়েছে। এ সময় তাঁর স্বামী মোঃ জসো মোড়ল (৫০) পালিয়ে যান বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কেশবপুর উপজেলার চিংড়া এলাকায় এ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ‘খ’ সার্কেল, যশোরের একটি দল তাকে আটক করে।
আটক সাজেদা বেগম চিংড়া গ্রামের মোঃ জসো মোড়লের স্ত্রী। পলাতক জসো মোড়ল একই গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে সাজেদা বেগম ও তাঁর স্বামী জসো মোড়লের বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পলাতক জসো মোড়লকে আটকের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।




















