০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

জাতীয় ব্যাডমিন্টনে প্রথম সিনিয়র শিরোপা জিতে মায়ের স্বপ্ন পূরণের পথে লিকা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৫০৭

মোংলায় থাকা মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন লিকা। মেয়ের সাফল্যে আনন্দে কেঁদে ফেলেন মা। দীর্ঘদিন ধরে মেয়েকে বড় কিছু অর্জন করতে দেখার স্বপ্ন লালন করে আসছিলেন তিনি। জীবনের প্রথম সিনিয়র জাতীয় ফাইনালের চাপ সামলে শিরোপা জয়ের মধ্য দিয়ে মায়ের সেই স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন লিকা।

জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের পাশাপাশি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্রীড়াব্যবস্থা নিয়েও নিজের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা জানিয়েছেন এই শাটলার।

লিকা বলেন, যবিপ্রবিতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী ও পদকজয়ী অনেক শিক্ষার্থী রয়েছেন। তবে তাঁদের ধারাবাহিক উন্নতির জন্য নিয়মিত অনুশীলন ও মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা প্রয়োজন। এ ক্ষেত্রে দক্ষ কোচের সংখ্যা বাড়ানো জরুরি। দক্ষ কোচ নিয়োগ দেওয়া হলে খেলোয়াড়েরা নিজেদের পারফরম্যান্স আরও উন্নত করতে পারবেন এবং জাতীয় পর্যায়ে ভালো ফল অর্জনের সুযোগ তৈরি হবে।

খেলাধুলার পাশাপাশি একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ ও নিয়মিত অনুশীলনের ব্যস্ততার মধ্যেও শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে হয়। ফলে অনেক সময় পড়াশোনা ও খেলাধুলার মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে।

লিকার মতে, জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের বাস্তবতা বিবেচনায় উপস্থিতি ও পরীক্ষার ক্ষেত্রে কিছুটা নমনীয়তা রাখা হলে তাঁরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও মনোযোগ ধরে রাখতে পারবেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে লিকা বলেন, জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পর তাঁর প্রধান লক্ষ্য নিজের বর্তমান পারফরম্যান্স ধরে রাখা এবং আরও উন্নতি করা। একই সঙ্গে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো সাফল্য অর্জনের প্রত্যাশা রয়েছে তাঁর।

সর্বাধিক পঠিত

শার্শায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক বিতরণ

জাতীয় ব্যাডমিন্টনে প্রথম সিনিয়র শিরোপা জিতে মায়ের স্বপ্ন পূরণের পথে লিকা

আপডেট: ১০:০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬